কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৪:২৯ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের চেষ্টা

কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুট করার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। ছবি : কালবেলা
কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুট করার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় টাকা লুট করার চেষ্টায় একটি বেসরকারি ব্যাংকের সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা।

আহতরা হলেন- সোনিয়া জুয়েলার্স নাসে এক স্বর্ণের দোকানের স্বত্বাধিকারী মানিক মিয়া ও তার ছেলে।

এলোপাতাড়ি কোপের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলে দুজনে আহত হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত পোনে এগারোটার দিকে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলে তাদের দোকান গুছিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কিছু দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য কিছু আতশবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ওই এলাকার বসবাসকারী ব্যবসায়ী ও মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মৌচাক ফাঁড়ির এসআই মো. সাইফুল আলম জানান, মানিক মিয়া ও তার ছেলে দোকান থেকে বাসার দিকে যাওয়ার পথে সফিপুর এলাকায় টাকাপয়সা লুটের উদ্দেশ্যে তাদের ওপর দুর্বৃত্তরা আক্রমণ করে। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে তারা দুজনে আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো টাকাপয়সা লুট করতে পারেনি। সেখানে আতশবাজির মতো কিছু বস্তু ফোটানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X