মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৫:০০ এএম
অনলাইন সংস্করণ

স্কুলব্যাগে ককটেল, যুবক আটক

মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ আটক ১। ছবি : কালবেলা
মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ আটক ১। ছবি : কালবেলা

মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ নাসির কাজী নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক নাসির কুমিল্লার বাচ্চু কাজীর ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্র জানা যায়, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসিরকে আটক করা হয়। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়।

কালকিনি থানার ওসি আব্দুলাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক নাসির দীর্ঘদিন যাবত জেলার বিভিন্নস্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতো। ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল। তবে, স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখনও বলা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ ইউনিট (ডিস ডিসপোজাল ইউনিট) আসলে সুনির্দিষ্টভাবে সংখ্যা বলা যাবে। তাদেরকে খবর দেওয়া হয়েছে। পরে এগুলো নিস্ক্রিয়করণ করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X