জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সেহরি খেয়ে রেললাইনে বসে গেম, অতঃপর...

দুর্ঘটনার স্থান। ছবি : কালবেলা
দুর্ঘটনার স্থান। ছবি : কালবেলা

সেহরি খেয়ে বাড়ির পাশে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন কলেজছাত্র সৈয়দ জিহান হোসেন (১৯)।

শনিবার (৩০ মার্চ) সকালে রেললাইনের পাশ থেকে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

সৈয়দ জিহান জয়পুরহাট শহরের অদূরে পারুলিয়া এলাকায় অবস্থিত ঠেঙ্গামারা কারিগরি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জিহান পৌর শহরের বিশ্বাসপাড়া মহল্লার সৈয়দ সুজনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেহরি খেয়ে ভোর ৫টার দিকে রেললাইনে বসে গেম খেলছিল সে। এ সময় ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে পড়ে যায়। সকাল ৬টার দিকে প্রতিবেশী এক নারী তাকে ও পাশে মোবাইল ফোনে গেম চলতে দেখেন। স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হায়দার আলী পলাশ হোসেন বলেন, খবর পেয়ে গিয়ে দেখি জিহান আহত অবস্থায় লাইনের পাশে পড়ে আছে। পাশে পড়ে থাকা মোবাইল ফোনে গেম চলছিল। খেলায় মগ্ন থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছি।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X