চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইফতারের খরচ বাঁচিয়ে দুস্থদের পাশে বিজিবি

দুস্থদের মাঝে ঈদসামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। ছবি : কালবেলা
দুস্থদের মাঝে ঈদসামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। ছবি : কালবেলা

নিজেরা ইফতারের খরচ বাঁচিয়ে এলাকার দুস্থ রোজাদারের হাতে ইফতার ও ঈদসামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছেন বিজিবি সদস্যরা‌। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ইফতার পার্টি না করে সেই টাকা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।

শনিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রহনপুর ৫৯ বিজিবি‌ ব্যাটালিয়ানে আশপাশের গ্রামের দুস্থ রোজাদারের মাঝে ইফতারি ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। আরও উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিজিবিএম লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও ব্যাটালিয়ানের অন্যান্য কর্মকর্তাসহ বিজিবির সব স্তরের সদস্যরা।

প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবসেবা কার্যক্রম পরিচালনা করেন।

রহনপুর ব্যাটালিয়ানের (৫৯ বিজিবি) সদস্যরা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইফতার পার্টি না করে বাঁচানো টাকা দিয়ে ইফতার ও ঈদসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে। বিজিবি সদস্যদের মানবিক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

এর আগে তিনি রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযানে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ধ্বংসকরণের উদ্বোধন করেন।

মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, সোনা মসজিদ কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার নূরু-উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা।

এতে ১ মার্চ ২৩ হতে মার্চ ২০২৪ পর্যন্ত জব্দ হাওয়া প্রায় ৬৩ কোটি টাকার মাদক ধ্বংস করা হবে। এ সময় ১১৩ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে ৫৯ বিজিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১০

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১১

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১২

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৪

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৫

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৬

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৮

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৯

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

২০
X