শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণের দুই বছর পর শেরপুর পৌর বাস টার্মিনাল চালু

টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

নির্মাণের দুই বছর পর চালু হলো শেরপুর পৌর বাস টার্মিনাল। শনিবার (১৫ জুলাই) দুপুরে জেলার অষ্টমীতলায় নির্মিত এই টার্মিনালের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

২০০৯ সালে শহরের অষ্টমীতলায় তিন একর জমিতে আড়াই কোটি টাকা ব্যয়ে টার্মিনালের অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়। কিন্তু মাঝে ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালে আবারও শুরু হয় এর নির্মাণকাজ, যা শেষ হয় ২০২১ সালে। এ ছাড়া আড়াই কোটি টাকা ব্যয়ে ভবনসহ আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়।

এই টার্মিনাল চালুর মধ্যে দিয়ে শহরবাসী যানজট থেকে মুক্তি পাবে। এর আগে জেলার সব গাড়ি শহরের ভেতর দিয়ে চলাচল করায় যানজটের সৃষ্টি হতো। এ ছাড়া এই টার্মিনাল হয়ে জেলার সব নাইটকোচ গাড়ি ও পণ্যবাহী ট্রাক বাইপাস সড়ক হয়ে শহর পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয়রা জানান, এই টার্মিনালটি চালু হওয়ায় আশপাশে কর্মসংস্থান বাড়বে। এরই মধ্যে ওই এলাকায় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, ওষুধের দোকান, ইলেকট্রনিকসের দোকানসহ বিভিন্ন দোকান চালু হয়েছে। তবে যাত্রীদের আনাগোনা বাড়লেই প্রাণ ফিরবে টার্মিনালে।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, শহরে যানজটের প্রধান কারণ যত্রতত্র বাস দাঁড়ানো। নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় চালকরা যেখানে-সেখানে বাস দাঁড় করিয়ে রাখেন, তাতে সৃষ্টি হয় যানজটের। এই নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় শহরের যানজট অন্তত ২৫ শতাংশ কমে যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হাসান উৎপল, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোখলেছুর রহমান, মিনহাজ উদ্দিন মিনাল, অ্যাড. মোসাদ্দেক ফেরদৌসী, অ্যাড. সুব্রত কুমার দে ভানুসহ অন্যান্য নেতাসহ পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১০

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১১

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১২

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৩

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৪

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৫

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৬

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৯

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

২০
X