সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘সন্ত্রাসী’ মামুন বাহিনী থেকে মৎস্য ঘের রক্ষার দাবি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আবু আবদুল্যাহ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আবু আবদুল্যাহ। ছবি : কালবেলা

সাতক্ষীরার প্রতাপনগরে ‘সন্ত্রাসী’ আব্দুল্লাহ আল মামুন ও তার বাহিনী থেকে মৎস্য ঘের রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আবু আবদুল্যাহ নামে এক ব্যক্তি।

রোববার (৩১ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি।

আবু আবদুল্যাহ জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে আবদুল্যাহ বলেন, প্রতাপনগরের কুড়িকাহুনিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন, শহিদুল্লাহ সানা, আমানুল্লাহ সানা, আব্দুর রহিমদের বিরুদ্ধে একাধিক নাশকতা, ডাকাতি, মৎস্য ঘের দখল, মারধরসহ নানা অভিযোগ রয়েছে। এ পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা হয়েছে। মামলা থাকার পরও তারা এলাকায় একেরপর এক নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ২০ বিঘা জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে আমি এবং প্রতিবেশি রিয়াছাত আলী লস্কর মৎস্য ঘের পরিচালনা করে আসছি। প্রতাপনগরে মৎস্য ঘের পরিচালনা করতে গেলে মামুন বাহিনীকে চাঁদা দিতে হবে। চাঁদা দিয়ে না আসলে ২০১৯ সালের দিকে মৎস্য ঘের দখল নেওয়ার চক্রান্ত শুরু করে তারা।

তিনি আরও বলেন, তখন থেকে আমার ও আলীর পরিবারের সদস্যদের নানা হুমকি দিচ্ছে। মামুন বাহিনীর ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, মারধর ও মানহানির মতো নির্যাতন করে। আমাকে একাধিকবার হত্যাসহ জমি অবৈধভাবে দখলের হুমকি দিয়েছে তারা। এ বিষয়ে আমি আশাশুনি থানায় সাধারণ ডায়েরিও করেছি। এর আগে থেকেই তাদের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে।

লিখিত বক্তব্যে বলেন, মামুন বাহিনী ছয় মাস সমুদ্রে মাছ ধরে এবং বাকি ছয় মাস মানুষের জমি দখল, ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালায়। তারা এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় পরিবার নিয়ে বসবাস করা অনিশ্চিত হয়ে পড়বে।

আবু আবদুল্যাহ আরও বলেন, এ বাহিনীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আমাদের মৎস্য ঘের রক্ষা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X