চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দৌড়ে সড়কে শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

দৌড়ে সড়কে শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পিএবি সড়কে উঠে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে শফিউল আলম জিহাদী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও দুজন আহত হন।

নিহত শফিউল আলম জিহাদী কক্সবাজারের পেকুয়া সিরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হুদার ছেলে।

আহতরা হলেন উপজেলার চেচুরিয়া ৬ নম্বর ওয়ার্ডের নাছির আহমদের কন্যা মারুফা আক্তার (৯) ও সরল ইউনিয়নের মো. ফোরকান (৩৮)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, উপজেলার চেচুরিয়া এসকেবি কমিউনিটি সেন্টারের দক্ষিণে খদুল্লা পাড়া রাস্তার মাথা এলাকার পিএবি সড়কে একটি ছোট্ট শিশু রাস্তা পার হচ্ছিল। একই সময়ে একটি অটোরিকশা দ্রুত গতিতে আসছিল। এসময় শিশুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর যাত্রী শফিউল আলম জিহাদী ঘটনাস্থলেই নিহত হন।

বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, নিহত শফিউল আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে অটোরিকশাচালক পলাতক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X