লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে ঝরল মায়ের প্রাণ, বেঁচে গেল দুই সন্তান

নড়াইল জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নড়াইল জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার দুই শিশুসন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছেন।

নিহত গৃহবধূর নাম রিপা আক্তার (২৮)। আহতরা হলেন, আমেনা (৪), মো. আনাস (৩) ও আতাউর রহমান শিশির।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রিপা তার স্বামী ও সন্তানদের সাথে মোটরসাইকেলে লাহুড়িয়া ইউনিয়নের শরশুনায় যাচ্ছিলেন। পথে নোয়গ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই রিপা আক্তার নিহত হন। এ ঘটনায় তার স্বামী ও দুই সন্তান ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১০

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১১

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৩

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৫

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৯

সিআইডি প্রধান হলেন মোশাররফ

২০
X