বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক থেকে দূরে থাকার শপথ নিলেন ৭ গ্রামের মানুষ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক নির্মূল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক নির্মূল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে যুবকদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক নির্মূল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বহরপুর শান্তি মিশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় মাদক থেকে দূরে থাকার শপথ নেন ওই ইউনিয়নের সাতটি গ্রামের যুবকরাসহ বিভিন্ন বয়সী অন্তত তিন শতাধিক যুবক। এর আগে বহরপুর বাজারে মাদকবিরোধী র‍্যালি করা হয়।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শান্তি মিশন যুব সংঘ, বসুন্ধরা শুভ সংঘ ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের রাজবাড়ী এই র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং যুবকদের শপথ বাক্য পাঠ করান রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম (নিম হাকিম) এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন, স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য দেন।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশনসহ সাতটি গ্রামকে ইতোমধ্যে মাদকমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেছেন গ্রামের সচেতন মানুষ। এ গ্রামগুলো থেকে মাদকসেবীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এ ধারা অব্যাহত রাখতে হবে। এভাবে চলতে থাকলে এক সময় পুরো বহরপুর ইউনিয়নই মাদকমুক্ত ইউনিয়নে পরিণত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X