পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কয়েক সেকেন্ডে আল্লাহর ৯৯ নাম বলেন ভ্যানচালক

ভ্যানচালক বাদশা মিয়া। ছবি : কালবেলা
ভ্যানচালক বাদশা মিয়া। ছবি : কালবেলা

মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডে বলতে পারেন পৃথিবীর সব কটি দেশের নাম। ২০ সেকেন্ডে বলতে পারেন দেশের ৬৪ জেলার নাম। এক মিনিটেরও কম সময়ে শুদ্ধ উচ্চারণে বলতে পারেন মহান আল্লাহর ৯৯ নাম। এভাবে সব উপজেলার নামও বলতে পারেন অবলীলায়।

অবিশ্বাস্য এই প্রতিভার অধিকারী ব্যক্তির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তিনি একজন ভ্যানচালক, নাম বাদশা মিয়া।

তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তালুক ইসাদ গ্রামে। অভাবের সংসারে পড়াশোনা তো হয়ইনি, অল্প বয়সেই ধরতে হয়েছে ভ্যানের হাতল। সেই সংগ্রাম আর থামেনি, অসুস্থ বাবা আর বৃদ্ধ মাকে নিয়ে এখনও চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। তাতেও বাদশা মিয়ার কোনো দুঃখ নেই, কালবেলাকে ছন্দে ছন্দে জানালেন নিজের পরিচয়।

বাদশা মিয়া বলেন, মনে অনেক কষ্ট, বুকে অনেক ব্যথা; এতকিছু শিখেও পাইনি সফলতা। তাই তো এখনো চালাই অটোরিকশা।

বাদশা মিয়া এমনভাবে জেলা-উপজেলার নাম বলেন, তাতে মনে হয় সেগুলো শুধু তার মুখস্থ নয়, ঠোঁটস্থ। তার এই প্রতিভায় মুগ্ধ হয়ে এলাকাবাসী তার নাম দিয়েছে ‘জীবন্ত মানচিত্র’।

এ বিষয়ে তিনি বলেন, আমি অনেক চেষ্টা-সাধনা করেছি। মেলা থেকে একটা মানচিত্র কিনে এনেছিলাম। আমার ছোট বোন বলে দিত, আমি তার কাছে থেকে শুনে মুখস্ত করেছি।

বাদশার বাবা-মা কালবেলাকে জানান, অভাবের কারণে ছেলেকে লেখাপড়া করাতে পারেননি। তারপরও যা শিখেছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তারা।

পড়াশোনা করতে না পারলেও কোনো কিছু মুখস্ত করা বাদশা মিয়ার শখ। সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই চর্চায় তিনি আরও উৎসাহ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

১০

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১১

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১২

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১৩

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৪

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৫

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৬

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৭

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৮

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৯

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

২০
X