কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিজারের বিল পরিশোধে নবজাতককে বিক্রি

নবজাতককে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। ছবি : কালবেলা
নবজাতককে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুর উপজেলা হাসপাতালে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক সন্তানকে বিক্রি করেন এক মা। পরে খবর পেয়ে ওই শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) জেলার রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে উলিপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, উলিপুর উপজেলার মনারকুটি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী শিরিনা আক্তার সিজারের মাধ্যমে গত ২৩ মার্চ একটি পুত্রসন্তানের জন্ম দেন। স্বামী খোঁজ না নেওয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য তার একমাত্র নবজাতক সন্তানকে গত ২৬ মার্চ অজ্ঞাত স্থানে বিক্রি করে দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করেন তিনি।

পরে বিষয়টি নবজাতকের বাবা হাবিবুর রহমান জানতে পেরে আজ দুপুরের দিকে সন্তানকে ফিরে পেতে উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক উলিপুর থানা পুলিশের একটি টিম রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামশিং মুন্সিপাড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে তার প্রকৃত জন্মদাতা পিতা-মাতার কাছে ফিরিয়ে দেয়।

উলিপুর থানা পুলিশের ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধারের পর তার মা পারভিন বেগম কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে সন্তানকে ফিরে পেয়ে দারুণ আনন্দিত তার বাবাসহ আত্মীয়স্বজনরা। এছাড়াও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের যে বিবাদ ছিল, তাও মীমাংসা করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১০

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১১

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৩

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৪

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৫

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৬

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৭

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৮

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৯

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

২০
X