কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত

প্রার্থীতা ঘোষণা করেছে লক্ষীপুরের কমলনগর উপজেলা জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
প্রার্থীতা ঘোষণা করেছে লক্ষীপুরের কমলনগর উপজেলা জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

আসন্ন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছে লক্ষীপুরের কমলনগর উপজেলা জামায়াতে ইসলামী। চেয়ারম্যান পদে মাওলানা হুমায়ুন কবির ও ভাইস চেয়ারম্যান পদে ডা. নূর উদ্দিন মাহমুদের নাম ঘোষণা করা হয়।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হাজিরহাট নবাব রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন ও ইফতার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হিসেবে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক কমলনগর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির ও ভাইস চেয়ারম্যান হিসেবে কমলনগর উপজেলা নাইবে আমীর ডা. নূর উদ্দিন মাহমুদ এর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াত ইসলামের লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক এ আর হাফিজ উল্যা।

রাজনৈতিক দল হিসেবে কমলনগর উপজেলা নির্বাচনে সর্বপ্রথম প্রার্থীতা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াত ইসলাম। এ সময়ে কমলনগর উপজেলার সাংবাদিকরা ও বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা ও উপজেলার অনেক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ প্রথম ধাপে কমলনগর উপজেলার নির্বাচনসহ দেশের ১৫২টি উপজেলা পরিষদের মধ্যে আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তাফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১০

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১১

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১২

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১৩

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১৪

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১৬

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৭

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৮

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৯

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

২০
X