কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাদকাসক্ত পুত্রকে হত্যা করে পুলিশের কাছে ধরা দিল বাবা

অভিযুক্ত বাবা রশিদ বাগমারকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
অভিযুক্ত বাবা রশিদ বাগমারকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

গাজীপুরের কালীগঞ্জ জামালপুর এলাকায় মাদকাসক্ত পুত্রের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাবা। বুধবার (৩ এপ্রিল) সকাল ৬টার দিকে জামালপুর গ্রামের রশিদ বাগমারের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্তের নাম রশিদ বাগমার। নিহত ছেলের নাম কাউছার বাগমার। কাউছার ৫ মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন।

জানা যায়, সৌদিফেরত পুত্র কাউছার বাগমার গত ৫ মাস পূর্বে দেশে এসে মাদকাসক্তদের সংস্পর্শে মাদক সেবন শুরু করেন। প্রায়ই নেশার টাকা জোগাতে পিতা-মাতাকে চাপ দিত ও মারধর করত। বুধবার নেশার টাকার জন্য ভোরের দিকে বাবা এবং মাকে বেদম প্রহার করে কাউছার। এ সময় মা বাড়ি থেকে বের হয়ে চলে যায়।

পরে ছেলে কাউছার ঘরে গিয়ে ঘুমিয়ে পরে। সেই সুযোগে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ বাবা ধারালো কুড়াল এনে ঘুমরত ছেলের মাথায় কোপ দিলে কপালের আংশিক অংশ দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। রশিদ বাগমার ঘটনা ঘটিয়ে নির্বাক অবস্থায় বাড়িতেই বসে থাকেন।

এ খবরে এলাকার লোকজন এসে ঘটনাটি দেখে ইউপি চেয়ারম্যান খায়রুল আলমকে খবর দেয়। চেয়ারম্যান তাৎক্ষণিক কালীগঞ্জ থানাকে অবগত করেন। কালীগঞ্জ থানার ওসি পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাবাকে আটক করেন।

এ বিষয়ে রশিদ বাগমার বলেন, তার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। সাত লাখ টাকা খরচা করে তাকে বিদেশ পাঠিয়েছিলাম। এখন আমার জমি জমা কিছু নাই। টাকা চাইতে গেলে আমাকে এবং আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এখনো ধারের টাকা পরিশোধ করতে পারিনি। পাওনাদাররা প্রায়ই আমার বাড়িতে টাকা চাইতে আসে। কিন্তু ছেলে এখন প্রায়ই নেশা করার জন্য আমার কাছে জোর পূর্বক টাকা চাইত।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহাব উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মৃতদেহসহ হত্যাকারী রশিদ বাগমারকে আটক করে থানায় নিয়ে এসেছি। নিহতের মা অভিযোগ দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে আবারও এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১০

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

১১

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১৩

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৬

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৭

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৮

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৯

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X