মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ নেতার নামে গ্রেপ্তারি পরোয়ানা

সভাপতি রাশেদ জামান বিলাশ (বামে) ও সম্পাদক আরিফ ইসলাম (ডানে)। ছবি : সংগৃহীত
সভাপতি রাশেদ জামান বিলাশ (বামে) ও সম্পাদক আরিফ ইসলাম (ডানে)। ছবি : সংগৃহীত

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সম্পাদক আরিফ ইসলামসহ ছাত্রলীগের চার নেতার নামে দায়ের করা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার ওই পরোয়ানা জারির নির্দেশ দেন।

অন্য আসামিরা হলো লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ও ঢাকা তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি হোসাইন তূর্য।

এর আগে ওই মামলায় ছাত্রলীগের এই ৪ নেতাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত। বৃহস্পতিবার ছিল হাজিরার দিন। যথা সময়ে তারা আদালতে হাজির না হওয়ায় মামলার বাদী গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

গত বছরের ১৭ ডিসেম্বর ভুক্তভোগী মো. হুমায়ুন কবির বাদী হয়ে আসামিদের নামে চাঁদাবাজি মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক মামলার বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এর আগে ২০২৩ সালের ১৯ আগস্ট রাতে ঢাকা থেকে লালমনিরহাটে যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে পৌঁছান মামলার বাদী ভুক্তভোগী হুমায়ুন কবির। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আসামিরা হঠাৎ দেলোয়ার হোসেন সাঈদীর ইস্যু নিয়ে বাদীর ওপর ক্ষিপ্ত হয়। এ সময় লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ অন্য আসামিরা হুমায়ুন কবিরকে ঘিরে ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করার চেষ্টা করে। পরে রডের আঘাত তার ঘাড়ে লাগে। এরপর আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। সে সময় এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাদীকে আসামিরা ঘিরে ধরে মারধর করছেন। বাদী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে জোর করে ধরে এনে পেটানো হয়। সেসময় আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X