সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৬:১২ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন আ.লীগ নেতা

উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাখ্খারুল আলম চৌধুরী। ছবি : কালবেলা
উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাখ্খারুল আলম চৌধুরী। ছবি : কালবেলা

চট্টগ্রামে থানার সংরক্ষিত এলাকায় প্রবেশ করার দায়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাখ্খারুল আলম চৌধুরীকে আটক করেছে পুলিশ। পরে মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সীতাকুণ্ড থানার সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে তাকে আটক করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন কালবেলাকে বলেন, সংরক্ষিত এলাকায় মোফাখ্খারুল আলম চৌধুরী প্রবেশ করলে এবং আচরণবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার বড় ভাই পরিচয়ে জাহেদ নামের এক ব্যক্তি মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাখ্খারুল আলম চৌধুরী সীতাকুণ্ড থানার সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। যেখানে রয়েছে অস্ত্রাগার ও কর্মকর্তাদের আবাসিক বাসা। পুলিশের কিছু নির্দিষ্ট কর্মকর্তা ছাড়া এই সংরক্ষিত এলাকায় প্রবেশ করা নিষেধ। কিন্তু সে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ায় তার আচরণবিধি সন্দেহজনক হলে পুলিশ তাকে আটক করে।

এই বিষয়ে জানতে চাইলে মোফাখ্খারুল আলম চৌধুরী বলেন, আমার এলাকার এক ছোট ভাই গ্রেপ্তার হওয়ার বিষয়ে থানায় গেলে এই ঘটনা ঘটে। পরে মুচলেকা দিয়ে আমাকে ছেড়ে দেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X