শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যানবাহনে চাপ বাড়লেও উত্তরের ঈদযাত্রা স্বাভাবিক

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা। ছবি : কালবেলা

প্রিয়জনদের সঙ্গে ঈদ উৎসব পালন করতে ইতোমধ্যে ঢাকা থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সকল রুটে বাড়ছে যানবাহনের চাপ। তবে এখন পর্যন্ত উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) ভোর থেকেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর রুটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির বেশ চাপও লক্ষ্য করা যায়। তবে কোথাও কোনো প্রকার যানজট বা ধীরগতি দেখা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, গাড়ির চাপ বাড়তে থাকলেও যাত্রীরা বুঝতেই পারছে না তারা ঈদের ছুটিতে ফিরছেন। মহাসড়কে গাড়ি চলাচল একদম স্বাভাবিক রয়েছে। আমরা ড্রোন ক্যামেরা দিয়ে মনিটরিং করছি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X