হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ময়মনসিংহের হালুয়াঘাট থানা। ছবি : কালবেলা
ময়মনসিংহের হালুয়াঘাট থানা। ছবি : কালবেলা

ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারি উপজেলা এলাকার বাসিন্দা জনাব আলীর ছেলে সাইদুর রহমান ও তার স্ত্রী সোনিয়া আক্তার।

জানা যায়, সাইদুর একটি এনজিওতে চাকরি করেন। তার কর্মস্থল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে রৌমারিতে যাচ্ছিলেন। পথে হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তার স্ত্রী সোনিয়াকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা আসছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X