মো. আসাদুল ইসলাম, পাইকগাছা থেকে
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১১:১১ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষককে কান ধরে উঠবস, ১০ মাস পর সেই সভাপতিকে অব্যাহতি

রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাস। ছবি : সংগৃহীত
রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাস। ছবি : সংগৃহীত

খুলনার পাইকগাছার রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার (৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে অভিভাবক মো. হায়দার আলী ২০২২ সালের গত ৫ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। দীর্ঘ ১০ মাস পর জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতি'র পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ অব্যাহতির বিষয়টি সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার দাপটে ২০২২ সালের ৬ জুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ঘোষকে কান ধরে ওটবস করানোসহ শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ বিষয়ে দৈনিক কালবেলা পত্রিকা ও অনলাইনে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।

এ বিষয়ে জানতে চাইলে মো. আরশাদ আলী বিশ্বাস বলেন, অব্যাহতি সম্পর্কে কিছু জানি না। এর বিরুদ্ধে আইনি লড়াই করবেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান আলী শেখ বলেন, সভাপতি পদ হতে অব্যাহতির কথা শুনেছি। তবে বোর্ডের পরিপত্র অফিসে পৌঁছায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X