ছাগলনাইয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৪৬ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

গেটম্যানের গাফিলতিতে ট্রেন দুর্ঘটনা, নিহত ৬ 

ফেনীর ছাগলনাইয়ায় মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
ফেনীর ছাগলনাইয়ায় মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় গেট না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।

নিহতদের একজন মো. মিজান (৩২)। তিনি বরিশাল জেলার উজিরপুরের আবুল হাওলাদারের ছেলে। অন্য পাঁচ জনের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান ছিলেন না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হতে গেলে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের মধ্যে দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় এলাকার বাসিন্দা মো. অপু জানান, ওই স্থানে দুইজন গেটম্যান দায়িত্বপ্রাপ্ত আছেন। তবে গত বেশ কয়েকদিন ধরে দিনের বেলায় দায়িত্বরত মো. সাইফুল অনুপস্থিত রয়েছেন। তার এই অনুপস্থিতে ট্রেন ও বালুভর্তি ট্রাকের দুর্ঘটনা ঘটেছে ।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাসান ইমাম ট্রেন দুর্ঘটনায় সর্বমোট ছয়জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজনের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। অন্য তিনজনকে তাদের বন্ধুরা নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করেছে।

পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পিছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১১

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১২

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৩

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৪

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৬

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৭

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৮

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৯

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

২০
X