মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:২১ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভিজিএফের চাল বিতরণে হরিলুট!

হবিগঞ্জের মাধবপুরে চাল বিতরণে অনিয়ম ও চুরির অভিযোগ। ছবি : কালবেলা
হবিগঞ্জের মাধবপুরে চাল বিতরণে অনিয়ম ও চুরির অভিযোগ। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে সরকারের দেওয়া ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণে অনিয়ম ও চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে হতদরিদ্র ১৫০২ জন কার্ডধারীর মাঝে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী ও তার পরিষদের সদস্যদের বিরুদ্ধে কার্ডধারীদের ভিজিএফের চাল না দিয়ে পরিষদ থেকে বের করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। আর বিতরণকৃত চাল ১০ কেজির জায়গায়ও ৫ কেজি কম দেওয়া হয়েছে!

এ ছাড়া বিতরণের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থলে বিতরণের স্থলে উপস্থিত না থাকার অভিযোগও পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় জনগণ ও চাল নিতে আসা প্রার্থীরা ইউনিউন পরিষদের সামনে বিক্ষোভ করেন।

ইউনিয়ন পরিষদের সূত্র বলছে, চাল ফুরিয়ে গেছে। যারা চাল পায়নি নাম লিখে রাখা হয়েছে পরে দেওয়া হবে।

যদিও নিয়ম অনুযায়ী ভিজিএফ কার্ডের মাস্টার রোল তৈরি না করে নিজেদের তৈরি মনগড়া কাগজে নাম লিখে চাল বিতরণ করার সুযোগ নেই।

শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের বিধবা আলেয়া বেগম আক্ষেপ করে কালবেলাকে বলেন, গরমের মধ্যে রোজা থেকে দুপুর ২টার দিকে কার্ড নিয়ে গেছিলাম। মেম্বাররা কার্ড রেখে আমাকে বেড় করে দিয়েছেন।

ইউনিয়নের বাঘবাড়ির দিনমজুর নাছির কালবেলাকে বলেন, কাজ শেষ করে ৩টার দিকে চাল আনতে গেছিলাম। আমার সঙ্গে আরও ২ জন ছিল। আমাদের কার্ড রেখে চলে যেতে বলেছেন।

এ ব্যাপারে মাধবপুরের ইউএনও একেএম ফয়সালকে একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি ও ঘটনাস্থলে আসেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১০

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১১

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১২

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১৩

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

১৪

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

১৫

হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি

১৬

আর্জেন্টিনা কী করেছিল ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে

১৭

৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

১৮

সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে

১৯

সড়ক দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X