ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতেকাফরত অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ভুট্টু। ছবি : কালবেলা
সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ভুট্টু। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে ইতেকাফরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ভুট্টু মারা গেছেন।

শনিবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাকা নেওয়ার সময় মারা যান তিনি।

আনিছুর রহমান ভুট্টু উপজেলা আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টু ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত ২১ রমজান রাত থেকে ইতেকাফে বসেন। শনিবার বিকেলে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, ২১ রমজান রাত থেকে ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেন ‍তিনি। শনিবার বিকেলে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি বলেন, আনিছুর রহমান ভুট্টু ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১০

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১২

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৩

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৪

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৫

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৬

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৮

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৯

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

২০
X