শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের ৫০ গ্রামের কয়েক হাজার মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন। ছবি : কালবেলা
শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন। ছবি : কালবেলা

শরীয়তপুর জেলার ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। সৌদি আরবসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে তারা প্রতি বছর ঈদ পালন করে থাকেন।

বুধবার (১০ এপ্রিল) শরীয়তপুরের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফে। তাদের ভক্ত ও আশেকানদের সুবিধার্থে দুটি জামাত হয়। প্রথমটি সকাল ১০টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সকাল ১০টার ঈদের প্রথম নামাজের মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ডামুড্যা হতে নামাজ আদায় করতে আসা ভক্ত ও মুসল্লি ইসহাক সিকদার কানু কালবেলাকে বলেন, গত ত্রিশ বছর ধরে সুরেশ্বর দরবারে ঈদের নামাজ আদায় করতে এসেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আসব। এখানে আসলে আমরা আত্মিক প্রশান্তি অনুভব করি।

সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ শাহ নূরে কামাল কালবেলাকে বলেন, প্রতিবছর আমরা চাঁদের হিসাব ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোজা রাখি এবং সেই সঙ্গে ঈদও উদযাপন করে থাকি।

তিনি বলেন, আমার পূর্বপুরুষ থেকেই এ নিয়ম চালু হয়ে আসছে এবং বংশ পরম্পরায় আমাদের এ নিয়ম চলমান থাকবে। নামাজ শেষে দুরুদ ও মিলাদ শরিফ পাঠ করে দোয়া ও মোনাজাত করি।

দোয়া ও মোনাজাতের শেষে সব মুসল্লিদের তেহারি ও সেমাই খাওয়ানো হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X