শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিপণ জোগাড়ের পর বাবা জানলেন ছেলে বেঁচে নেই

শিশু মেহেদী হাসান মাহিমকে অপহরণকারী মো. রনি মিয়া। ছবি : কালবেলা
শিশু মেহেদী হাসান মাহিমকে অপহরণকারী মো. রনি মিয়া। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে এক শিশুর মরদেহ মিলেছে গভীর গজারি বনে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় শ্রীপুর থানার ওসি মো. আকবর আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামির নাম মো. রনি মিয়া। তিনি শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা গ্রামের বাসিন্দা।

নিহত শিশু মো. মেহেদী হাসান মাহিম টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেড়িবাইদ গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। আমিনুল পরিবার নিয়ে শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন।

ওসি মো. আকবর আলী বলেন, অপহরণের পর মুক্তিপণ না পেয়ে তাকে গভীর গজারি বনে নিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘাতক রনি। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি রনি একজন পেশাদার চোর ও অপহরণকারী। তার বিরুদ্ধে আগেও শ্রীপুর থানার মামলা রয়েছে।

শিশু মেহেদীর বাবা আমিনুল ইসলাম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি, মাহিমকে রনি মিয়ার সঙ্গে দেখা গেছে। পরে রনির বাড়িতে গিয়ে তার খোঁজ পাওয়া যায়নি। এরপর রাতে মেহেদীর মায়ের মুঠোফোনে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তি ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা জোগাড় করে ফোন দিলে ওই নম্বর বন্ধ পাই। পরে পুলিশ আমার ছেলের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, গত সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রাম থেকে মাহিমকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মাহিমের বাবা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশন এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি বলেন, আসামি রনি জানায়, মাহিমকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে। মাহিম তাদের কাছে এক জায়গায় আছে। পরে রনিকে নিয়ে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মহাখারী বাগানের টেক গ্রামের গজারি বনের ভেতর থেকে বুধবার সকাল ৮টার দিকে মো. মেহেদী হাসান মাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১০

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১১

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১২

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৩

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১৪

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৫

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৬

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৭

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৮

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৯

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

২০
X