শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে ডুবে মসজিদের ইমামের মৃত্যু

মাওলানা এমদাদুল্লাহ।
মাওলানা এমদাদুল্লাহ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে মাওলানা এমদাদুল্লাহ (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুলাই) ভোরে উপজেলার পূর্ব সরফভাটা কাজীর বাজার এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে দীর্ঘ দুই ঘণ্টা খোঁজাখুঁজি করার পর সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত এমদাদুল্লাহ পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড মাহবুব মাস্টার বাড়ির মাওলানা আব্দুল হক কেরানীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দীঘিনালা বাসটার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।

তার সন্তান সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, বাবা মাঝেমধ্যে শখের বশে মাছ শিকার করতে কর্ণফুলীতে যেতেন। রোববার ভোরেও তিনি কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার একপর্যায়ে তিনি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুই ঘণ্টা চেষ্টা করে নিখোঁজ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি। পরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X