দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০১:০৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ
দেবিদ্বার পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত দুই বিদ্রোহী প্রার্থীর আত্মহত্যার হুমকি

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী মো. আবুল কাশেম ও এমএ কাইয়ুম ভুঁঞা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী মো. আবুল কাশেম ও এমএ কাইয়ুম ভুঁঞা।

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে পরিবারসহ আত্মহত্যার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত দুই বিদ্রোহী প্রার্থী। ভোটের আর মাত্র একদিন বাকি থাকতে এই হুমকি দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল কাশেম চেয়ারম্যান ও এমএ কাইয়ুম ভূঁঞা।

শনিবার (১৫ জুলাই) বিকালে সংবাদ সম্মেলনে কাফনের কাপড় গায়ে দিয়ে ঘোষণা দেন মো. আবুল কাশেম ও সন্ধ্যায় বিষপানে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন অপর বিদ্রোহী প্রার্থী এমএ কাইয়ুম ভূঁঞা। ভিংলাবাড়ি এলাকায় তার নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা করেন তিনি।

ওই দুই প্রার্থী অভিযোগ করে বলেন, দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন সরকার নৌকার প্রার্থী সাইফুল ইসলাম শামীমের খুবই ঘনিষ্ঠ। তিনি শামীমের পছন্দের লোকজনকে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পুলিং অফিসার নিয়োগ দিয়েছেন। এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন আপন ভাই। তারা দুজন মিলে নৌকার প্রার্থী শামীমকে জয়ী করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারে বলে আমরা গোপনসূত্রে জানতে পেরেছি।

সংবাদ সম্মেলনে আবুল কাশেম অসুস্থ থাকায় তার পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন ছোট ছেলে উপজেলা শ্রমিকলীগ নেতা কাউছার হায়দার। অপর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী এমএ কাইয়ুম ভূঁঞা।

তারা অভিযোগ করে আরও বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নীলনকশা আঁকা হয়েছে। নৌকার কর্মীরা আমাদের নেতাকর্মীদের মারধর ও আমাদের পক্ষে কাজ না করতে হুমকি দিচ্ছেন। স্থানীয় নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন ও থানার ওসি কমল কৃষ্ণ ধর নৌকার পক্ষ হয়ে কাজ করছেন। তারা নৌকার প্রার্থী শামীমের একান্ত ঘনিষ্ঠ লোক। নির্বাচনের পূর্বে এ দুইজনকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

বক্তব্যে মেয়রপ্রার্থী আবুল কাশেমের পক্ষে তার ছেলে কাউছার হায়দার জানান, নৌকা প্রতীকের প্রার্থী শামীমের কর্মী-সমর্থকরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা, ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলাসহ ১৪টি কেন্দ্র বহিরাগতদের দিয়ে দখলের পাঁয়তারা করছে। তারা বিভিন্ন এলাকায় লোকজন নিয়ে প্রকাশ্যে ভোট কিনতে গেলে আমাদের লোকজন দেখে ফেলে প্রতিবাদ জানায়। পরে নৌকার প্রার্থী শামীমের লোকজন আমাদের নেতাকর্মীকে হুমকি দিচ্ছে। তবে এই বিষয়ে আমি বারবার নির্বাচন কর্মকর্তা ও থানার ওসিকে লিখিত জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে রাখতে চাই, ‘কারচুপি করে নৌকার প্রার্থী জয়ী করার চেষ্টা করলে, আমি কাফনের কাপড় পরে প্রকাশ্যে পরিবারসহ আত্মহত্যার পথ বেছে নেব। আত্মহত্যা করে আমি এ অন্যায়ের প্রতিবাদ করব।

অপর একটি সংবাদ সম্মেলনে মেয়রপ্রার্থী এমএ কাইয়ুম ভূঁঞা অভিযোগ করে বলেন, ‘নৌকার প্রার্থী শামীম পৌরসভার বাইরে থেকে বহিরাগত নেতাকর্মীদের নিয়ে এসেছেন। তারা রাতের আঁধারে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি-ধমকি দিচ্ছেন। নির্বাচন বানচাল করে নৌকার পক্ষে বিজয় নেওয়ার চেষ্টা করছেন। যদি নির্বাচনে সুষ্ঠু ভোট না হয় আমি প্রকাশ্যে বিষপানে আত্মহত্যা করব আর এর দায় নিতে হবে স্থানীয় সংসদ সদস্যকে।’

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, নির্বাচনে কোনো রকম কারচুপি মেনে নেওয়া হবে না। কালো টাকা দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। লেভেল প্লেয়িং নির্বাচন দিন দেখুন কার কত জনপ্রিয়তা আছে। জনগণই সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের পছন্দের মেয়র নির্বাচিত করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি মেম্বার মো. আবুল হাশেম কাজী, মো.মামুনুর রশিদ, মো. হেলাল খান, মো. সবুর খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X