সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মার স্রোতে ভেসে গেলেন বাবা

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ডুবুরি। ছবি : কালবেলা
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ডুবুরি। ছবি : কালবেলা

ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীর স্রোতে ভেসে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে গেলেন বাবা শাহাদাত খান।

বুধবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে চরভদ্রাসন সদর ইউনিয়নের গোপালপুর ঘাট থেকে আনুমানিক সাতশ মিটার দূরে পদ্মা নদীর ড্রেজিং এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত দমকল বাহিনীর ডুবরিরা পদ্মা নদীতে ভেসে যাওয়া শাহাদাতকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ শাহাদাত (৫৩) চরভদ্রাসন সদর ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা কুটি খানের ছেলে।

শাহাদাত পেশায় একজন পোশাক ব্যবসায়ী। তিনি স্বপরিবারে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে ঈদ করবেন বলে শাহদাত তার স্ত্রী ও সন্তানদের গত সোমবার গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। বুধবার সকালে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।

বিকেল ৩টার দিকে শাহাদাত তার ছোট ছেলে হাফিজুর রহমান ওরফে সিয়াম (১৬) এবং ভাতিজা তানভীর খানকে নিয়ে গোপালপুর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান। এ সময় সাঁতার কাটতে কাটতে সিয়াম নদীতে ভেসে যেতে থাকে। তখন শাহাদাত ছেলেকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। এ সময় পাশ দিয়ে আসা একটা নৌকা সিয়ামকে উদ্ধার করে। পরে শাহাদাত সাঁতরে আসার সময় পানিতে ডুবে যান।

এলাকাবাসী জানায়, প্রথমে তারা নদীতে নেমে শাহাদাতকে উদ্ধারের চেষ্টা করে। পরে চরভদ্রাসন দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কজে অংশ নেয়। এরপর ফরিদপুর দমকল বাহিনীর দুই ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করেন।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মুর্তজা ফকির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে আসেন এবং নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত শাহাদাত খানের খোঁজ পাওয়া যায়নি। নদীতে তীব্র স্রোত। এ জন্য কত দূরে তিনি ভেসে গেছেন, তা বোঝা যাচ্ছে না। ভোর থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১০

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১১

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১২

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৩

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৪

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৫

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৬

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৭

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৮

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৯

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

২০
X