ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি ছাত্র অধিকার পরিষদের

মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ছবি : কালবেলা
মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ছবি : কালবেলা

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি ছবি যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে। এত প্রার্থীর নাম ও নম্বর মনে রাখা কঠিন। তাই বিভ্রান্তি এড়াতে ব্যালটে অবশ্যই প্রার্থীদের স্পষ্ট ছবি থাকতে হবে। বিশেষ করে একই নামে একাধিক প্রার্থী থাকলে ছবি ছাড়া ভোটাররা সমস্যায় পড়বে।

তিনি বলেন, নারীদের ক্ষেত্রে তাদের স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে ছবি যুক্ত করতে হবে। একইসঙ্গে তিনি সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে অতীতে তিনি সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের নেতারা নির্বাচনকে সুষ্ঠু করার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

সংগঠনটির প্যানেল থেকে জিএস পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের খাবারের মান উন্নয়ন, আবাসিক সংকট নিরসন, চিকিৎসাসেবার উন্নতি এবং ডাকসু নির্বাচনের নিয়মিত আয়োজনের জন্য কাজ করব। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করার উদ্যোগ নেব।

এজিএস প্রার্থী রাকিবুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রগুলো শিক্ষার্থীদের জন্য আরামদায়ক করতে হবে। রোদ, বৃষ্টি বা গরম থেকে রক্ষার ব্যবস্থা, পর্যাপ্ত জায়গা, স্ট্যান্ড ফ্যানসহ ভোটের অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এ সময় ব্যালট পেপারে ছবি যুক্ত না হলে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিলে পুনরায় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X