তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে মিলল অপহৃত মাদ্রাসাছাত্রের লাশ

মাদ্রাসাছাত্র মারুফ হাসানকে হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
মাদ্রাসাছাত্র মারুফ হাসানকে হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে অপহৃত মারুফ হাসান নামে এক মাদ্রাসাছাত্রের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপ‌জেলার মাধাইনগর ইউ‌নিয়নের ঝুড়ঝু‌ড়ি বাজারের তালুকদার মার্কেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারুফ হাসান মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সলঙ্গা থানার একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গ্রেপ্তার আসামিরা হলেন- আবুল হাশেম আলী, রফিকুল ইসলাম, মো. আলামিন, মো. ওমর ফারুক ও মো. কায়সার হোসেন।

র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে সে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থেই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

জানা গেছে, ঈদের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে আসে মারুফ। শুক্রবার (৫ এপ্রিল) অপহরণকারীরা বাজার থেকে মারুফ হাসানকে নিয়ে যায়। ওইদিন খোঁজাখুঁজির পর না পেয়ে তাড়াশ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন মারুফের বাবা মো. মোশারফ হোসেন। পরে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মারুফকে উদ্ধারের তৎপরতা চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১০ এপ্রিল) অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানায়, মুক্তিপণ না দেওয়ায় মারুফ হাসানকে হত্যা করেছে তারা।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X