রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপভ্যানে নাচানাচির সময় পড়ে গিয়ে কিশোরের মৃত্যু

পিকআপে নাচানাচি করার সময় পড়ে কিশোরের মৃত্যু। ছবি : সংগৃহীত
পিকআপে নাচানাচি করার সময় পড়ে কিশোরের মৃত্যু। ছবি : সংগৃহীত

রাজশাহীতে পিকআপে করে সাউন্ডবক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম আজিজুল ইসলাম। তিনি পুঠিয়ার ভরুয়াপাড়া এলাকার আকানি ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে আজিজুল তার বন্ধুদের নিয়ে একটি ভাড়া করা মিনি পিকআপভ্যানে করে সাউন্ডবক্সে গান বাজিয়ে নাচানাচি করতে করতে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে ওই কিশোর সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়াডাঙা থানার ওসি ইমরান হোসেন জানান, বর্তমানে ওই কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। থানার সীমানা নিয়ে জটিলতা আছে, সেটি সুরাহা করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

কুমিল্লায় বাড়ছে যক্ষ্মার ঝুঁকি

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধায় কাটছাঁটের উদ্যোগ

ইনস্টাগ্রামে মেসির বার্তা

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

১০

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

১১

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১২

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

১৩

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

১৬

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

১৮

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

১৯

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

২০
X