মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

থানায় নিয়ে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটুনি

মনিরামপুর থানার সামনে ভুক্তভোগীর বাবা-মায়ের আহাজারি। ছবি : কালবেলা
মনিরামপুর থানার সামনে ভুক্তভোগীর বাবা-মায়ের আহাজারি। ছবি : কালবেলা

ঈদের রাতে বিল্লালুর রহমান নামের এক ছাত্রলীগ নেতাকে থানায় ধরে এনে হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরামপুর থানা পুলিশের বিরুদ্ধে।

ছাত্রলীগ নেতা বিল্লালুর রহমান গাজীপুর সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা।

এদিন রাতে ইকবাল হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকেও ধরে এনে মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে মনিরামপুর থানায় সদ্য যোগদানকারী ওসি (তদন্ত) পলাশ বিশ্বাসের বিরুদ্ধে।

এমডি বিল্লালুর রহমান উপজেলার গোপালপুর গ্রামের নূর আলীর ছেলে এবং ইকবাল হোসেন মাছনা গ্রামের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম ছেলে।

জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর ছবি সংবলিত লেখার ওপর কালি লেপটে দেওয়ায় অভিযোগ তুলে সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে থানায় ধরে আনা হয় তাদের।

মারধরের শিকার বিল্লালের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদের রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ বড় ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তারাও থানায় চলে আসেন। কী অপরাধে ছেলেকে ধরে আনা হয়েছে জানতে চাইলে পুলিশ দুর্ব্যবহার করে। পরে শুক্রবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ছেলের জন্য খাবার আনতে বাড়িতে যান। ফিরে এসে দেখতে পান হাত-পা ব্যান্ডেজ করা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছেলে বিল্লালকে নামানো হচ্ছে।

এ সময় পুলিশের কাছে জানতে চাইলে বিল্লালের পেট খারাপ করায় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ। কিন্তু পরে দেখতে পান তার ছেলেকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।

মারধরের শিকার যুবলীগ নেতা ইকবাল হোসেনের বাবা তরিকুল ইসলাম বলেন, কে বা কারা সাবেক প্রতিমন্ত্রীর ছবিতে কালি লেপটে দিয়েছে। যার দায়ভার ছেলের ওপর চাপিয়ে ঈদের রাতে বাড়ি থেকে থানায় তুলে এনে মারধর করে পুলিশ।

থানায় গিয়ে এ প্রতিবেদকের সঙ্গে মারধরের শিকার বিল্লালুর রহমানের কথা হয়। তিনি জানান, থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস হকিস্টিক দিয়ে তাকে বেধড়ক মারধর করেছে।

এ ব্যাপারে মনিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস মারধরের কথা অস্বীকার বলেন, সরকারি সম্পত্তি নষ্ট ও একজন সম্মানিত ব্যক্তির ছবি এবং লেখার ওপর কালি দেওয়ার অভিযোগে তাদের ধরে আনা হয়েছে।

এ ব্যাপারে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার বসু বলেন, ধারণা করা হচ্ছে বিল্লালের বাম হাত ভেঙে গেছে। তবে এক্স-রে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

মনিরামপুর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X