বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মাদ্রাসাছাত্র নিহত

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহতদের নাম আব্দুর রহমান (১৭) ও মোস্তাকিম (১৪)। শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার নাজিরহাট পৌরসভাধীন চট্টগ্রাম - খাগড়াছড়ি মহাসড়কের কুম্ভারপাড়া এবিসি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান স্থানীয় বাবুনগর কওমি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির ছাত্র। সে নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের জনৈক তৌহিদুল আলমের পুত্র। অপর নিহত মোস্তাকিম একটি মাদ্রাসা থেকে সম্প্রতি হিফজুল কোরআন সমাপ্ত করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে তিন খালাতো ভাই ঈদে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে করে নাজিরহাটের দিকে যাচ্ছিল। বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের মোটর সাইকেলটি কুম্ভার পাড়ার এবিসি রাস্তার মাথায় মহাসড়কে উঠলে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান নিহত হয়। গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পথিমধ্যে মুত্যু হয় মোস্তাকিমের।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালাতক রয়েছে। বর্তমানে বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X