মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:২৩ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জ। ছবি : সংগৃহীত
জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জ। ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের সদরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হচ্ছেন- ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের মোহাম্মদ রাব্বি খাঁ ও পারভেজ খান।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শাওন বলেন, গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের মো. সেলিম ও তার চাচাতো ভাই আহম্মেদের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার, মামলা ও সালিশ বৈঠক নিয়ে বিরোধ চলছিল। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শনিবার ভোরে আহম্মেদের সমর্থকরা মামুনের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এতে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ্ ব্যাংকে

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

ঘরে গর্ত খুঁড়ে বাবাকে জীবন্ত মাটিচাপার চেষ্টা

১০

শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি

১১

হাঁটুপানিতে নেমে ত্রাণ বিতরণ করলেন জামায়াত আমির

১২

ব্রাজিলিয়ান ম্যাজিক বাংলাদেশে? / নেইমারের সিভিতে তোলপাড়!

১৩

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

১৪

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

১৫

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

১৬

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

১৭

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

১৮

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

১৯

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২০
X