সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে আ.লীগ নেতার মাথা ফাটাল দুর্বৃত্তরা

আহত আ.লীগ নেতা বশির আহমেদ। ছবি : সংগৃহীত
আহত আ.লীগ নেতা বশির আহমেদ। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে চরজব্বার ইউনিয়নের ছাতা মার্কেট-ডাক্তার মসজিদ সমাজ সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত বশির আহমেদ উপজেলার চরজব্বার ইউনিয়ননের চেরামত আলী দফাদার বাড়ির মৃত ইমান আলীর ছেলে। তিনি চরজব্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

এ ঘটনায় আহতের বড় ছেলে অ্যাডভোকেট মোরশেদ আলম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় হারিছ চৌধুরীর বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। ছাতা মার্কেট-ডাক্তার মসজিদ সমাজ সড়ক হয়ে তিনি বাড়ির কাছাকাছি আসলে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত এসে পেছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে অজ্ঞান হয়ে তিনি সড়কে পড়ে থাকেন।

তিনি বলেন, আমি একই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, প্রথম ধাপে উপজেলা নির্বাচনে তার ছোটভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী পক্ষে কাজ করছেন। ঈদের দিন রাতে সেলিম মিয়ার পক্ষে তিনি বক্তব্যে প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু কথা বলেন। এর জেরে এ হামলা হতে পারে বলে জানান তিনি।

এ ঘটনায় চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারে তৎপর পুলিশ।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১০

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১১

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১২

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৩

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৪

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৫

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৬

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৭

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৮

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১৯

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

২০
X