বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

প্রিজন সেলে খুনের ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রিজন সেলে আসামির হাতে আরেক আসামি খুনের ঘটনায় তিন কারা পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়। এ ঘটনায় তিন কারা পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

রত্না রায় বলেন, প্রাথমিক তদন্তে কারা পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, রোববার (১৪ এপ্রিল) ভোরে শেবাচিম হাসপাতালের নিচতলার প্রিজন সেলে এ খুনের ঘটনা ঘটে। হত্যা মামলার আসামি নিহত মোতাহার (৬০) ও একটি চুরি মামলার আসামি অজিত মণ্ডলের ওপর হামলা করে তরিকুল ইসলাম (২৫)। ঘটনার সময় দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে বেধড়ক পেটান তরিকুল ইসলাম। পরে আহতদের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টায় মোতাহারের মৃত্যু হয়। অভিযুক্ত তরিকুল হত্যা মামলার আসামি ও মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ এবং শেবাচিমের দায়িত্বরত চিকিৎসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১০

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১১

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১২

মেসির পেনাল্টি মিস 

১৩

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৪

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৫

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৬

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৭

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৮

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৯

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

২০
X