বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের হাতে মা খুন

ঘাতক ছেলে মানসিক প্রতিবন্ধী আবুল হোসেন। ছবি : কালবেলা
ঘাতক ছেলে মানসিক প্রতিবন্ধী আবুল হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লার হোমনায় এক বৃদ্ধা মাকে পিঠিয়ে হত্যা করেছে ছেলে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের লালবাগ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন। এতে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত মা রায়জন নেছা (৭০) উপজেলার নিলখী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালবাগ গ্রামের মৃত মো. চাঁন মিয়ার স্ত্রী। ঘাতক তার ছেলে মো. আবুল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক আবুল হোসেন সৌদি আরব থেকে জেল খেটে বাড়িতে আসেন। তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে যান। এতে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এরপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন তিনি। গত রাতে মায়ে সঙ্গে ঝগড়া হয় তার। সকালে ঘরের দরজায় তালা দিয়ে বাজারে যান আবুল হোসেন। বাজার থেকে ফিরে বাড়ির উঠানে বসে ছিলেন তিনি।

এ সময় প্রতিবেশী একজন মহিলা ঘরের জানালা দিয়ে ঘরে উঁকি দিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে গর্ভধারিণী মায়ের নিথর দেহ। কিন্তু কখন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তবে সকাল ১০টার দিকে নিহতের লাশটি দেখা গেছে। সবাই ধারণা করছে মানসিক প্রতিবন্ধী আবুল হোসেনই তার মাকে হত্যা করেছে।

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আবুল হোসেনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X