সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার দেওয়া পোশাক পরে প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার দেওয়া পোশাক পরে প্রেমিকের আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরে প্রেমিকার ওপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার মুন্সীগঞ্জের জেলেখালী গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি।

এর আগে ভোর ৪টায় নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন তিনি। প্রয়াত প্রদীপ কুমার মন্ডল (২৭) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে প্রদীপ খাওয়া-দাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যায়। বুধবার ভোরে তাকে ঘরের আড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে ফেসবুকে তার দেওয়া স্ট্যাটাস তুলে ধরা হলো-

‘বিদায় পাখি। তুমি যে এভাবে আমার সঙ্গে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি। আর কখনোই তোমাকে বিরক্ত করব না। কিন্তু একটা কথা বলবো- পাখি, আমাকে যেভাবে ঠকালে এভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না প্লিজ। নতুন যে মানুষটার সঙ্গে কথা বলছো তাকে যেন কাঁদিও না। তোমার দেওয়া জামা, প্যান্ট, জুতা সব সঙ্গে নিয়ে মরলাম পাখি...’

স্থানীয় মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী বলেন, বংশিপুরে একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রদীপের। তার ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জেলেখালীতে প্রদীপ নামের এক যুবকের আত্মহত্যার খবর শুনেছি। পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X