কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার আদর্শ সদরে ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ এপ্রিল) দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর থানার ধনুয়াখালী এলাকার বাসিন্দা ও কালিবাজারের সাবেক ইউপি চেয়ারম্যান সেকান্দার আলী, একই গ্রামের মো. শাহীন, সৈয়দপুর গ্রামের মো. সাদ্দাম হোসেন, কমলাপুর গ্রামের মো. সাইফুল ইসলাম, মো. কায়সার, মো. রিয়াজ, কামাল হোসেন, যশপুর গ্রামের মফিজ ভান্ডারী, মনশাসন গ্রামের মো. বিল্লাল, কালির বাজার ইউনিয়নের মো. ইব্রাহীম খলিল, রায়চোঁ গ্রামের মেহেদী হাসান, সৈয়দপুর গ্রামের জয়নাল আবেদীন, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আব্দুল কাদের, নারায়নসার গ্রামের আনোয়ার।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা চলাকালে ৩০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন ও তিনজন পলাতক আছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ জুন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুর বাজারের পাশে একটি বাগানে ছাত্রদল নেতা পারভেজকে হত্যা করেন তৎকালীন ইউপি চেয়ারম্যান সেকান্দর আলী এবং তার বাহিনী। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেন। পরে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসলে তদন্তকারী কর্মকর্তা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন।

রায়ের অসন্তুষ্ট প্রকাশ করে নিহত পারভেজের স্ত্রী হাসিনা বেগম বলেন, আসামি সবার ফাঁসি চেয়েছি। আমার স্বামীকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমি ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাব।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১০

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১২

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৭

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৮

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X