সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আরেক নেতা বহিষ্কার

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ। ছবি : কালবেলা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আসন্ন সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রউফকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের পাঁচ নেতাকে বহিষ্কার করে বিএনপি।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জলঢাকা পৌর নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (কমেট চৌধুরী); আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপির সহসভাপতি সাদেক আলী, চট্টগ্রাম উত্তর জেলাধীন ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ আলী মাহমুদ, সদস্য জহুরুল আলম এবং কক্সবাজার জেলাধীন ঈদগাঁ উপজেলা বিএনপির সদস্য ও ঈদগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মুন্সিগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজারের তিন নেতাকে বহিষ্কার করে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী

মা-মেয়েকে কেন খুন করলেন, জানালেন গৃহকর্মী আয়েশা

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

বিএনপি মুক্তিযুদ্ধের দল : দুলু

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

১৩ মাস পর ৬ জেলের কারামুক্তি, আবেগাপ্লুত স্বজনরা

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

১০

ট্রেনে কাটা নয়, পরিকল্পিত হত্যা

১১

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

১৩

ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত

১৪

বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

১৫

চট্টগ্রামে ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, রাউজানে মহিউদ্দিন জিলানী

১৬

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

১৭

ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয় : জাবি আলোনসো

১৮

তপশিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

১৯

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে অভিনেত্রীর ক্ষোভ

২০
X