কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য নামাজ আদায়

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

চলমান তীব্র তাপদাহে সারা দেশের মতো পার্বত্য অঞ্চলেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। তীব্র গরমে এবং অনাবৃষ্টিতে নাজেহাল অবস্থা জনজীবনে। অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ অনেকেই। এদিকে বৃষ্টির জন্য রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই নতুনবাজারে স্থানীয় বাসিন্দারা ঈদগা মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন।

এ সময় দুই রাকাত সালাতুল ইসতিসকারা নামাজ আদায় শেষে দুহাত তুলে আল্লাহুর নিকট সর্বস্তরের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনা করেন। নামাজ আদায়ের পর অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং সব পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির জন্য অঝোরে চোখের জল ফেলেছেন।

এ বিষয়ে কাপ্তাই নতুনবাজার ব্যবসায়ী ও বাইতুল ইল্লাহ শাহি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম কালাম সাওদাগার জানান, কাপ্তাইয়ে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে বৃষ্টি ও শান্তি কামনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে সর্বস্থরের সব পেশার লোকজন অংশগ্রহণ করেন।

নামাজে ইমামতি করেন কাপ্তাই নতুনবাজার বাইতুল ইল্লা শাহি জামে মসজিদের ইমাম শেখ আব্দুল্লাহ্ আল মামুন নূরী। তিনি জানান, আমরা দুহাত তুলে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা ও দেশের মঙ্গল কামনা করেছি। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। তিনি আমাদের দোয়া কবুল করবেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১০

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১১

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৩

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৪

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৫

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৬

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৭

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৮

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৯

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

২০
X