ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১১:১৬ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

‘যখন মাটির দরকার হয় তখন মাথা ঠিক থাকে না’

শহর রক্ষা বাঁধের মাটি কেটে ইট নির্মাণ। ছবি : কালবেলা
শহর রক্ষা বাঁধের মাটি কেটে ইট নির্মাণ। ছবি : কালবেলা

‘মাটির দরকার হলে মাথা ঠিক থাকে না। যেখানেই পাই সেখান থেকেই মাটি নিই।’ এভাবেই সরল স্বীকারোক্তি দেন শহর রক্ষা বাঁধের মাটি কেটে ইট বানানো মেসার্স নুরুল আলম ব্রিক ফিল্ডের পরিচালক জাহাঙ্গীর আলম।

জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া চাঁদপুর শহর রক্ষা বাঁধের ওপর নির্মিত ১০০ কিলোমিটার সড়কের মাটি কেটে নিয়ে গেছে স্থানীয় ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স নুরুল আলম ব্রিক ফিল্ড। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি খালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠি লুটের অভিযোগ রয়েছে।

চাঁদপুর লক্ষ্মীপুর শহর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাঁধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে চাঁদপুর শহরের নানিপুর স্লুইসগেট থেকে শুরু হয়ে চাঁদপুর জেলার- ফরিদগঞ্জ, হাইমচর; লক্ষ্মীপুর জেলার- রামগঞ্জ, লক্ষ্মীপুর সদর, রায়পুর হয়ে আবার চাঁদপুরের সঙ্গে মিলেছে। প্রতিবছর সরকারের কোটি টাকা খরচ হয় গুরুত্বপূর্ণ এ বাঁধ রক্ষণাবেক্ষণের কাজে।

সরকারি রাস্তার পাশ থেকে এভাবে মাঠি লুট করে নিয়ে যাওয়ার কারণে যে কোনো সময় ধসে যেতে পারে সড়কটি। এমন ভয়ংকর ক্ষতি জেনেও প্রভাবশালীদের ভয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না স্থানীয়রা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মাটি কাটার সত্যতা স্বীকার করে মেসার্স নুরুল আলম ব্রিক ফিল্ডের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, যখন মাটির দরকার হয় তখন মাথা ঠিক থাকে না। রাস্তার এ অংশে সরকারের জায়গা কমই রয়েছে, যা আছে সব অন্য পাশে। মাটি আনার ১০-১৫ দিন পরে আবার ভরাট করে দিই। কোটি কোটি টাকার ব্যবসা, মাটির অভাব পড়লে মাথায় কাজ করে না।

চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, আমরা সরেজমিনে বিষয়টি দেখব। যথোপযুক্ত প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেব।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১১

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৩

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৪

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৫

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৬

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৮

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৯

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

২০
X