সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৬:৫৮ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোন হারানো কেন্দ্র করে তুলকালাম

আটককৃত শহিদুল ইসলাম, রিফাত ও সিয়াম। ছবি : কালবেলা
আটককৃত শহিদুল ইসলাম, রিফাত ও সিয়াম। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে মন্দির এলাকায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।

শনিবার (৪ মে) দুপুরে সরিষাবাড়ীতে এ ঘটনা ঘটে। ওসি বলেন, গত শুক্রবার রাতে সরিষাবাড়ী পৌরসভার ঝালুপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির এলাকায় মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে কিছু বখাটে যুবক মন্দির এলাকায় কয়েকজনকে মারধর করে। পরে এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার সামর্থ্যবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শহিদুল ইসলাম (৩৩), একই এলাকার সাইফুল আলমের ছেলে রিফাত (২৪) ও খুলনার দৌলতপুর এলাকার মৃত খোকন মিয়ার ছেলে সিয়াম (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর এলাকার সামর্থ্য বাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শাহেদুর ও ঝালুপাড়া মন্দির এলাকার রামনালের ছেলে কৃঞ্চ চৌহানের মধ্যে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। পরে এ ঘটনায় শাহেদুল তার দলবল নিয়ে মন্দির এলাকায় ঢুকে দুইজনকে মারধর করে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃঞ্চ চৌহান বলেন, মোবাইল ফোন নিয়ে ঝগড়া বাধে। এ সময় দুজনকে মন্দিরের সামনে মারপিট করে। পরে পুলিশ এসে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে নিয়ে যায়। তবে এ ঘটনায় মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপজেলা পূজা উৎযাপন কমিটির সদস্য মন্টু লাল তেওয়ারি জানান, ঝালুপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির এলাকায় মোবাইল ফোন নিয়ে ঝগড়াঝাঁটি বাধে। একদল কিশোর গ্যাং মন্দির এলাকায় ঢুকে দুজনকে এলোপাতাড়ি মারধর করে, যা অমানবিক বলে তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান।

স্থানীয় কাউন্সিলর উজ্জ্বল মিয়া বলেন, ঝালুপাড়া মন্দির এলাকায় মারামারি ঘটনার খবর পেয়ে দুপক্ষকে ডেকে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান বলেন, মোবাইল ফোন নিয়ে ঝালুপাড়া এলাকায় মারধরের ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হাতাহাতি, আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১০

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১১

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১২

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৪

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৫

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৭

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৮

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৯

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

২০
X