কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৭:১৯ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি

কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। ছবি : কালবেলা
কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। ছবি : কালবেলা

নির্বাচনী এক সভায় প্রকাশ্যে প্রতিপক্ষের সমর্থক বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলীকে গাছে বেঁধে বিচার করার হুমকি ও জীবননাশের অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসীর বিরুদ্ধে। প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (৪ মে) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসীকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি মাববন্ধনের মাধ্যমে তাকে জানিয়ে দিতে চাই, যে কোনো মুক্তিযোদ্ধাকে কেউ অন্যায়ভাবে হুমকি দিলে তার বিরুদ্ধে প্রয়োজনে আইনের আশ্রয় নেব। আমরা নির্বাচন আচরণবিধির ওপর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানসহ সব মুক্তিযোদ্ধা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনি সভায় তিনি প্রতিপক্ষের সমর্থক মুক্তিযোদ্ধা সোহরাব আলীকে উদ্দেশ করে এ হুমকি দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান বঙ্গবাসী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রৌমারী উপজেলায় চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ৮ জন।

প্রথম ধাপের এ নির্বাচন হবে আগামী ৮ মে। বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী যাদুরচর ইউনিয়নের বকবান্দা নামাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আরেক চেয়ারম্যান প্রার্থী রৌমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শালুর নির্বাচনি প্রতীক কাপ-পিরিচের পক্ষে কাজ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনী সভায় এভাবে বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে মজিবুর রহমান বঙ্গবাসীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর বলেন, নির্বাচনী সভায় এভাবে বক্তব্য দেওয়া আচরণবিধি লঙ্ঘনের শামিল। অভিযোগ পেলে আমরা তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১০

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১১

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১২

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৩

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৪

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৫

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৭

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৮

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৯

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

২০
X