উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

উখিয়া ক্যাম্প। ছবি : সংগৃহীত
উখিয়া ক্যাম্প। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ মে) ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবকের নাম নূর কালাম (২৯)। তিনি উখিয়ার ক্যাম্প ১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন জানান, রোববার সকালে উখিয়া আশ্রয় শিবিরের ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর কালাম নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী তাকে গলা কেটে হত্যা করে লাশ রেখে চলে গেছে।

ওসি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা শিবিরে অপরাধ প্রবণতা আগের চেয়ে বেড়েছে। এমন কোনো অপরাধ নেই, তারা সংঘটিত করছে না। অপরাধী ধরলে কোনো না কোনোভাবে তারা ছাড়া পায়। যার কারণে অপরাধ কমছে না।

এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানিয়েছেন, কারা এবং কেন এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের ধারণা, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নূর কামালকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X