চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:২০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা। ছবি : কালবেলা
চাঁদপুরের হাজীগঞ্জ থানা। ছবি : কালবেলা

চাঁদপুরে এক ছাত্রলীগ নেতার বিয়ের ২৪ দিনের মাথায় ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে থাকা স্ত্রীর মরদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার (৬ মে) দুপুরে হাজীগঞ্জের ১০নং গন্তব্যপুর ইউনিয়নের হরিপুরে এ ঘটনা ঘটে।

ওই স্ত্রীর নাম নুসরাত জাহান মাহি (১৯)। তিনি গন্তব্যপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের পরের দিন হরিপুরে জাকির ও নুসরাতের বিয়ে হয়। তাদের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। তবে পারিবারিক কলহ নাকি অন্যকিছু থেকে নুসরাত আত্মহত্যা করল তা এখনো বোঝা যায়নি।

এ বিষয়ে জাকির হোসেন বলেন, আমি শাহরাস্তির চেরিয়ারা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে রয়েছি। দুপুরে ফোনে খবর পেলাম নুসরাত ফাঁস দিয়েছে। পরে বাড়িতে গিয়ে দেখি ও মারা গেছে। আমি এখন আর কোনো মন্তব্য করার মতো অবস্থায় নেই।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশীদ বলেন, খবর পেয়ে আমরা ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১০

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১১

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১২

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৩

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৪

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৫

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৬

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৭

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১৮

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৯

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

২০
X