নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরের চাল জব্দ হলো মুন্সীগঞ্জে

চাল চোর লিটন প্যাদাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
চাল চোর লিটন প্যাদাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি চালকল থেকে প্রতারণা করে ২৭০ বস্তা চাল হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় চাল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ মে) রাতে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় আত্মসাৎ হওয়া ১৬০ বস্তা চালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত চোরের নাম লিটন প্যাদা ওরফে আরিফ প্যাদা (৪৫)। সে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্বপাড়া ডাকুয়া গ্রামের আজাহার প্যাদার ছেলে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত ২৫ এপ্রিল অজ্ঞাতনামা বিবাদী ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডের পাইকারি চাল ব্যবসায়ী পরিচয় দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় অবস্থিত গাজী অটো রাইস মিলের মালিক মাহবুবুর রহমানের নিকট চাল ক্রয়ের প্রস্তাব দেন। গত ৩০ এপ্রিল মিল মালিক মাহবুবুর রহমান প্রস্তাবের আলোকে ট্রাকযোগে ২৭০ বস্তা চাল (প্রতি বস্তায় ৫ কেজি করে মোট ১৩.৫০ টন যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা) পাঠিয়ে দেন।

কিন্তু ওইদিন রাত ১১টার দিকে চাল বহনকারী ট্রাকটি ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে অন্য একটি ট্রাকে চালের বস্তাগুলো তুলে নেয়। এরপরে মিল মালিক মাহবুবুর রহমান তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পান। প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে মিল মালিক গত ৩ মে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে চাল চোর চক্রের সদস্য আরিফ প্যাদাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, একই উপজেলার দরগাবাড়ী এলাকা হতে আত্মসাৎ হওয়া ১৬০ বস্তা চালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X