মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তন্ময় উদ্দৌলা, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৫:৫৭ এএম
অনলাইন সংস্করণ

উপজেলা চেয়ারম্যানকে হারালেন ভাইস চেয়ারম্যান

মধুখালীতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুরাদুজ্জামান। ছবি : সংগৃহীত
মধুখালীতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুরাদুজ্জামান। ছবি : সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ফরিদপুরে মধুখালীতে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান। তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট।

বুধবার (৮ মে) রাতে ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ ফরিদপুর জসিমউদ্দিন হলে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান (দোয়াত-কলম) প্রতীকে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট।

এ উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৭২৩ ভোট। তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন। আরও দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক (আনারস) প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৪৮ ভোট এবং ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৬৪ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. মহসিন বিশ্বাস (চশমা) প্রতীক নিয়ে ৪৫ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা আক্তার মিনা (কলস) প্রতীক নিয়ে ৫১ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, ফরিদপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে এবং মনোরম পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা নির্বাচনে টহলরত অবস্থায় ছিল। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নিরলস কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X