বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৫:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শিশু অপহরণকারীর ১৪ বছরের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত মো. শহিদুল্লাহ। ছবি : কালবেলা
কারাদণ্ডপ্রাপ্ত মো. শহিদুল্লাহ। ছবি : কালবেলা

বান্দরবানে অপহরণের দায়ে মো. শহিদুল্লাহ নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ কারাদণ্ড প্রদান করেন।

আসামি মো. শহিদুল্লাহ কক্সবাজার মহেশখালী ধইলের পাড় এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ জুলাই ছেলে নাঈমকে অপারেশন করানোর জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান তার মা। ওই সময় তাকে সেবা করার জন্য তার মা ও পাঁচ বছরের বোন জান্নাতুল নাঈমা হাসপাতালে অবস্থান করছিলেন। ওই দিন সন্ধ্যায় ক্লান্তিতে পাশের খালি সিটে নাঈমের মা ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙলে পাশে জান্নাতুল নাঈমাকে না দেখে খুঁজতে হাসপাতালের নিচতলায় আসেন।

এ সময় নাঈমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে অবস্থান করা অন্যান্য রোগীর স্বজনদের সহায়তায় অপহরণকারী শহিদুল্লাহকে আটক করে পুলিশ সোপর্দ করে। পরে অপহরণের শিকার জান্নাতুল নাঈমার বাবা মো. আবদুল মান্নান বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বাসিং থোয়াই মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামি মো. শহিদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১০

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১১

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১২

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৩

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৪

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৯

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

২০
X