নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর বিজয়ীদের হামলা, আহত ৫

নরসিংদীর পলাশে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা।
নরসিংদীর পলাশে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা।

নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী শরীফুল হকের সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন।

বুধবার (৮ মে) নির্বাচনের ফলাফল ঘোষণার পর ডাংগা ইউনিয়নের তালতলা এলাকায় প্রতম দফায় এ হামলার ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৯ মে) দুপুরে দ্বিতীয় দফায় হামলা চালায় বিজয়ী প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের সমর্থকরা।

আহতরা হলেন ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফখরুল ইসলাম, মাসুম মিয়া, শান্ত মিয়া, আকতার হোসেন ও রহিবুল্লাহ। আহতদের প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাছুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোক্তভোগীরা জানায়, পরাজিত প্রার্থী শরীফুল হকের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী জাবেদ হোসেনের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পলাশ থানার ওসি মোহা. ইকতিয়ার উদ্দিন জানান, নির্বাচন পরবর্তী হামলার ঘটনায় ভুক্তভোগীরা থানায় এসেছেন। অভিযোগ দায়ের করা হলে সে অনুযায়ী মামলা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১০

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১১

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১২

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৩

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৪

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৫

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৬

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৭

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৮

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

১৯

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

২০
X