সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল ভবন। ছবি : কালবেলা
সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল ভবন। ছবি : কালবেলা

অবশেষে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের রাতের লাইটিং সিস্টেম সচল করা হয়েছে। সোমবার (১৩ মে) সৈয়দপুর ও ঢাকা থেকে আসা প্রকৌশল বিভাগ দুপুর ৩টার পর রানওয়ে লাইটিং সিস্টেম ত্রুটিমুক্ত করে। ফলে রাতে বিমানের ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যায় রানওয়ের লাইটিং সিস্টেমের বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দেয়। এতে করে রানওয়ের লাইটিং সিস্টেম সচল করা যায়নি। তবে সন্ধ্যা থেকে রাত অবধি সৈয়দপুর বিমানবন্দরের প্রকৌশল বিভাগ লাইটিং সিস্টেম সচল করার চেষ্টা চালায়। কিন্তু বিদ্যুৎ লাইনের ক্যাবল মাটির নিচে থাকায় মেরামত কাজ করতে বেগ পেতে হয়।

সোমবার সকালে ঢাকা থেকে একটি প্রকৌশলী দল সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে মেরামত কাজে যোগ দেয়। পরে সৈয়দপুর ও ঢাকার প্রকৌশলীরা রানওয়ের একটি সার্কিটের লাইটিং সিস্টেম সচল করেন। এর দ্বিতীয় লাইটিং সিস্টেম রাতের মধ্যে চলাচল করার কাজ চলছে। সচল করা একটি সার্কিটে লাইটিং সিস্টেম দিয়ে বিমান ওঠা-নামায় সমস্যা নেই। ফলে রাতের সব ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, গতকাল রোববার রানওয়েতে রাতে আলো না জ্বলায় ফ্লাইট ওঠা-নামা করতে পারেনি। এতে করে রাত ৯টার পর নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট বাতিল করা হয়। এতে প্রায় দুই শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। এসব স্থানীয় যাত্রীরা বাড়ি ফিরে গেলেও দূরের যাত্রীরা আজ (সোমবার) সকালের ফ্লাইটে ঢাকায় ফেরেন।

তবে জরুরিভিত্তিতে সৈয়দপুর ও ঢাকার প্রকৌশল বিভাগ কাজ করে লাইটিং সিস্টেমের একটি সার্কিট সচল করেছে। দ্বিতীয় সার্কিটটি সচল করার কাজ চলছে। রাতের মধ্যেই দ্বিতীয় সার্কিটটিও সচল করা সম্ভব হবে। বর্তমানে রাতে বিমান ওঠা-নামা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X