ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ.লীগ নেতাকে জরিমানা

অভিযুক্ত রফিকুল বারী চৌধুরী বাচ্চু। ছবি : কালবেলা
অভিযুক্ত রফিকুল বারী চৌধুরী বাচ্চু। ছবি : কালবেলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত রফিকুল বারী চৌধুরী বাচ্চু সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ মুরাদের সমর্থক।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় রফিকুল চৌধুরী বাচ্চুর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের ওই জরিমানার টাকা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। এ সময় অভিযানে রফিকুল চৌধুরী বাচ্চুকে জরিমানা করার পাশাপাশি আরেক সমর্থক সেলিম আহমদকে ডেকে সতর্ক করা হয়।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। নির্ধারিত সময়ের আগেই উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দিপার পক্ষে নির্বাচনী মাইকিং করার দায়ে শাহাব উদ্দিন (৩৪) নামে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে।

প্রত্যক্ষদর্শী ধর্মপাশা সদর বাজারের ব্যবসায়ী সেহান আহমেদ বলেন, ঘোড়া প্রতীকের সমর্থনে যে শোডাউনটি হয়েছে এতে চার শতাধিক মোটরসাইকেল ছিল। এতে প্রায় আট শতাধিক মানুষ অংশ নেয়।

সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, আচরণবিধি না মেনে নির্ধারিত সময়ের আগে মাইকিং করায় আনারস প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে দুই হাজার টাকা এবং ঘোড়া প্রতীকের মোটরসাইকেল শোডাউন করায় এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সমর্থক রফিকুল বারী চৌধুরী বলেন, আচরণবিধি না মানার কারণে এ জরিমানা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X